বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ!


ডেস্ক রিপোর্ট : : যশোরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১১ বছরের এক কিশোরের বিরুদ্ধে। নির্যাতিত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিত শিশুর মা অভিযোগ করে বলেন, প্রতিবেশী রবিউল ইসলামের ছেলে জীবন শুক্রবার দুপরে আমার পাঁচ বছরের মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। এসময় জীবনের বাড়িতে কেউ ছিলো না। এরপর তার মুখ চেপে ধর্ষণ করে। মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। এ সময় তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা টের পেয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরো বলেন, রবিউলের পরিবারই খারাপ। এরা গ্রামের কয়েকটি মেয়ের সর্বনাশ করেছে। আজ আমার মেয়ের সাথেও একই ঘটনা ঘটিয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, সেক্সুয়্যাল অ্যাসাল্ট হিসাবে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তাকে প্রথমে লেবার ওয়ার্ড পরে শিশু সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

হাসপাতালের আরএমও আরিফ আহম্মেদ বলেন, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। ধর্ষণের অভিযোগের কারণে আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনা জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom