বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কাভার্ড ভ্যানের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রিকশাচালক ও অন্যজন পথচারী বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রিকশাচালকের নাম আনোয়ার হোসেন। তিনি জয়পুরহাট জেলার বাসিন্দা। তবে পথচারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক ও একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি জানিয়েছেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছেন। গাড়িটি আটক করা হয়েছে ।

সারাবাংলা/আরডি/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর