সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

চট্টগ্রামে ফের বিক্ষোভে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
চট্টগ্রামে ফের বিক্ষোভে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতরা


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বেসরকারি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। চাকরি ফেরত পেতে তারা অন্তর্বর্তী সরকারপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হস্তক্ষেপ চেয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ কর্মসূচি পালন করেন চাকরিচ্যুতরা।

মানববন্ধনে চাকরিচ্যুতরা বলেন, ৫ আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক থেকে আমাদের কোনো ধরনের নোটিশ না দিয়ে অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা কোনো তদবির কিংবা সুপারিশের ভিত্তিতে চাকরিতে ঢুকিনি। সকল বৈধ ডকুমেন্ট জমা দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি অর্জন করেছিলাম। কিন্তু আমাদের যখন চাকরি কেড়ে নেওয়া হলো, তখন আমাদের সরকারি চাকরিতে আবেদন করার বয়সও শেষ হয়ে গেল। সাড়ে ৫ হাজার চাকরিজীবীকে বেকার করে দেওয়া হয়েছে। আমাদের ঘরে এখন অভাব-অনটন। খাওয়া-পড়া, ছেলেমেয়ের পড়ালেখার খরচ যোগাতে পারছি না।

সরকার প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, আমাদের চাকরি ফিরিয়ে দিন। আমাদের চাকরিতে পুনর্বহালের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনুন। পরিবার নিয়ে আমাদের সুন্দরভাবে বাঁচতে দিন।

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত আবু রায়হান ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, ইসলামী ফ্রন্ট নেতা আলমগীর ইসলাম বঈদী, চাকরিচ্যুত আনিসুল ইসলাম, সৈয়দ নাজমুস সাকিব, আবু রেহান ফয়সাল, খোরশেদুল আলম, রায়হান, সেলিম উদ্দিন, ইকবাল হোসেন, সাইফ এনাম, আনোয়ার হোসাইন এবং মো. সোলাইমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর