বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে ডুবেছে আবুল খায়ের গ্রুপের জাহাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
চট্টগ্রাম বন্দরে ডুবেছে আবুল খায়ের গ্রুপের জাহাজ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের সীমানায় আবুল খায়ের গ্রুপের একটি জাহাজ ডুবে গেছে। জাহাজটি স্ক্র্যাপবোঝাই ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে বঙ্গোপসাগরে পতেঙ্গা সৈকতের কাছে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানান, বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি টিটো-সেভেন ডুবে যায়। তবে জাহাজের নাবিকরা সবাই নিরাপদে আছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘সাগর কিছুটা রাফ আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরেব জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে পানি ঢুকে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। আমাদের একটি টিম দুর্ঘটনার কারণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছে। নাবিকদের কোনো ক্ষতি হয়নি।’

দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানান সচিব।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর