শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

চন্দ্রিমা উদ্যানে পুলিশের গুলিতে বিএনপির ২ নেতা আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩১১ সময় দেখুন
চন্দ্রিমা উদ্যানে পুলিশের গুলিতে বিএনপির ২ নেতা আহত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের গুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১৭আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ গুলির ঘটনা ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী আহত দুই নেতাকে ঢামেকে নিয়ে আসেন।

আহতরা হলেন— তেজগাঁও থানার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর (৪৮) ও কামরাঙ্গিরচড় থানার বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (৬২)। তাদের মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে।

ফারুক হোসেন মিয়াজী জানান, মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে যান কয়েক হাজার নেতাকর্মী। সেখানে তাদের ওপর পুলিশ অতর্কিত আক্রমণ করে। এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে টগরের মাথায় ও শরীরের বিভিন্ন জায়ায় গুলিবিদ্ধ হয়। আর আবুল কালামের মাথা ও কপালেসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়েছে।

এছাড়া বিএনপির আরও অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন ফারুক হোসেন মিয়াজী।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, আহত দুজনেরই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় শর্টগান ইনজুরি রয়েছে। তবে তাদের অবস্থা স্বাভাবিক আছে।

সারাবাংলা /এসএসআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর