শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

চলছে বই বিতরণ উৎসব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১১২ সময় দেখুন
চলছে বই বিতরণ উৎসব


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বছরের প্রথম দিনে সারাদেশে চলছে বই বিতরণ উৎসব-২০২৩। তবে কোনো কোনো শিক্ষার্থী একটি বই পয়েছেন। আবার কোনো কোনো শিক্ষার্থী একটিও বই না পেয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। যেসব শিক্ষার্থী বই পেয়েছেন তারা উচ্ছাস প্রকাশ করেছেন।

রোববার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত ‘বই বিতরণ উৎসব-২০২৩’ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। একই চিত্র রাজধানীর বিভিন্ন স্কুলেও।

রাজধানীর শাহীনবাগের সিভিল এভিয়েশন স্কুলে দেখা গেছে, কোনো কোনো শিক্ষার্থীকে একটি বই দেওয়া হয়েছে। আবার কিছু শিক্ষার্থী একটিও নতুন বই পায়নি। এই স্কুলের শিক্ষার্থী ফাহিম জানায়, চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে সে। বছরের প্রথম দিন স্কুলে বই নিতে গিয়েছে। কিন্তু নতুন বইয়ের দেখা পায়নি সে।

চলছে বই বিতরণ উৎসব

রাজধানীর দক্ষিণ মুহসেন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজিয়া ইসালম শায়নার সঙ্গে কথা হলে সে জানায়, এবার চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হলেও তাকে বই উৎসবে দ্বিতীয় শ্রেণির একটি বই হাতে তুলে দেওয়া হয়েছে। এ বছর তারা একটিও বই পায়নি।

শিক্ষকরা বলছেন, নতুন বই আসেনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, ‘এবার কাগজ সংকটের কারণে শতভাগ বই স্কুলগুলোতে দেওয়া সম্ভব হয়নি। আমাদের কাছে তথ্যমতে ৮০ শতাংশ বই সারাদেশে পাঠানো হয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে বাকি বইগুলো পাঠানো হবে।’

সারাবাংলা/ইএইচটি/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর