বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

চলতি মৌসুমে হিলিতে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
চলতি মৌসুমে হিলিতে ধান-চাল সংগ্রহের  উদ্বোধন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

প্রান্তিক পর্যায়ের কৃষকের নিকট থেকে দিনাজপুরের হিলিতে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় হাকিমপুর উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়,কৃষি অফিসার আরজেনা বেগম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন
উদ্দিন,এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোসেফ হাসঁদা,উপ-খাদ্য পরিদর্শক জোবায়ের হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এরপর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার শহিদুর রহমান নামে এক কৃষকের নিকট থেকে ১ টন ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩২ টাকা কেজি দরে ৭৭২ মেট্রিক টন বোরো ধান,৪৫ টাকা কেজি দরে ৩১৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৫ টাকা কেজি দরে ৭৯ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর