শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৮৭ সময় দেখুন
চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার


রাজশাহী: এনসিপির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নির্বাচনে আগে বিএনপি বলেছিল কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এখন তারা চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।

শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা’ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তুষার বলেন, পূর্ববর্তী বিএনপি সরকারের সময়ে যেমন খাম্পা ছিল, কারেন্ট ছিল না, বর্তমানেও একই অবস্থা তৈরি হয়েছে। খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই।

বিএনপিকে উদ্দেশ করে তুষার আরও বলেন, জুলাই আন্দোলন লন্ডন কিংবা সিলং থেকে হয়নি, বাংলাদেশে জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্ত করেছে। তাদেরকে ছলিম বুজ দিয়ে পার পাবেন না।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগেও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলোপের কারণে জনগণ বিএনপিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। এখনও যদি জুলাই সনদ মোতাবেক তত্ত্বাবধায়ক সরকার গঠন না করা হয় তাহলে জনগণ কি করতে হবে-সে পদ্ধতি জানে।

মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ, নারী শক্তির আহ্বায়ক ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, মুখ্য সংগঠন (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম-সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর