শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন  দিবস পালিত


মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

“জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ প্রমূখ।

এর আগে ভিডিও চিত্রের মাধ্যমে জন্ম ও মৃত্যু সম্পর্কিত সামগ্রিক তথ্য তুলে ধরা হয়। শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলা পর্যায়ে শিবগঞ্জ উপজেলা, রহনপুর পৌরসভা, কসবা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠত্ব অর্জন করায় সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর