শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভোটার দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৩৮ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ভোটার দিবস পালন


মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::

সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচি সূচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক দেবেন্দ্রনাথ উরাওঁ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুনসহ অন্যরা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভোটার হতে সঠিক তথ্য দেয়ার আহবান জানানো হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর