চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণার আগে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানার জন্য অনেক আগ্রহী ছিলেন। ইশতেহার প্রণয়নের আগে আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের ভাবনা ও দাবি শুনেছি। সেই দাবি ও প্রত্যাশার ভিত্তিতেই আমাদের ৮ দফা ইশতেহার তৈরি করা হয়েছে। আমরা এই দফাগুলো বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।”
ঘোষিত ৮ দফা ইশতেহারে বলা হয়েছে—
সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস পদপ্রার্থী শাফায়াত হোসেন, এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক, অন্যান্য সদস্য এবং ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।