শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চালু হল বিমান পরিষেবা, সেনার হাতে দায়িত্ব যেতেই স্বাভাবিক হচ্ছে নেপাল? | বিদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

মঙ্গলবার জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল এভারেস্টের দেশ নেপাল। আর সেই বিক্ষোভের মুখে মাথা নত করে পদত্যাগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

খুলে গেল ত্রিভভুবন বিমানবন্দর photo APখুলে গেল ত্রিভভুবন বিমানবন্দর photo AP
খুলে গেল ত্রিভভুবন বিমানবন্দর photo AP

কাঠমান্ডু: মঙ্গলবার জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল এভারেস্টের দেশ নেপাল। আর সেই বিক্ষোভের মুখে মাথা নত করে পদত্যাগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

সোশ্যাল মিডিয়া ব্যান ঘিরে ১৯ জনের মৃত্যু পর কিছুটা হলেও শান্ত হয়েছে। এরপর থেকেই বন্ধ রাখা হয়েছিল নেপালের ত্রিভুবন বিমানবন্দর। মঙ্গলবার রাত দশটা থেকে দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পথে নামে সেনা। বিমানবন্দরের দখল নিয়েছিল সেনাবাহিনী। বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল বুধবার বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

এই প্রসঙ্গে, নেপালের অসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “অস্বাভাবিক পরিস্থিতির জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। যে সকল যাত্রীরা ত্রিভুবন বিমানবন্দরে আটকে রয়েছেন তারা নির্দিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। নেপালে বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”

এর আগে বেশ কিছু বিমান স্থগিত রাখা হয়েছিল। বন্ধ রাখা হয়েছিল বেশ কিছু রুটের বিমান চলাচল। সেনা শান্তিরক্ষার দায়িত্ব নেওয়ার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। তবুও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া যাচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর