01
বাংলাদেশে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে উদ্বিগ্ন হয়েছে ভারত। সম্প্রতি বেশ কিছু ঘটনায় ঢাকা-নয়াদিল্লি সম্পর্কেও কিছুটা অবনতি হয়েছে। তবে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছিলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে এর কোনও প্রভাব পড়বে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলাদেশকে আলু, পেঁয়াজ, চাল, জল পাঠানো বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চায় না ভারত। প্রতীকী ছবি