রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে গেল আ.লীগের প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে গেল আ.লীগের প্রতিনিধি দল


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার (৮ নভেম্বর) দেশটিতে সফরে গেলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দক্ষিণ এশিয়াবিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে তাদের এই আমন্ত্রণ জানানো হয়েছে দলটির নেতারা জানান। তবে এই সফরে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হবে চীনের ক্ষমতাসীন পার্টির সঙ্গে। এদিন চীন আওয়ামী লীগের উপদেষ্টা ও সদ্য সাবেক আহ্বায়ক তরুণ কান্তি দাস সারাবাংলাকে এতথ্য জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি’র নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও চীন আওয়ামী লীগের উপদেষ্টা ও সদ্য সাবেক আহ্বায়ক তরুণ কান্তি দাস কান্তি এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ ও সুমন কুন্ডু।

ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২২ মে থেকে ৩১ মে নয় দিন চীন সফর করে। সে সময়ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করে এই দলটি। এরপর জুলাইয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটি সফর করে। এই সফরে নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর