আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে সামরিক অভিযান জারি রাখতে রাশিয়ার হাতে যথেষ্ট অস্ত্রশস্ত্র রয়েছে। মস্কো চীনের কাছে কোনো সামরিক সহায়তা চায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে এমন দাবি করেছেন।
গতকাল গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে যে, ইউক্রেনে হামলা চালানোর শুরু থেকেই চীনের কাছে সামরিক সরঞ্জাম সহায়তা চেয়ে আসছে রাশিয়া। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, রাশিয়া নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে।
এ ব্যাপারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওয়াশিংটনের উদ্বেগ চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির কাছে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার প্রতি চীনের সমর্থন বাড়ালে বিশ্বব্যাপী চীনকে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হবে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।
সারাবাংলা/আইই