বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

চীনে পর্যটক নৌকা উলটে ১০ জনের মৃত্যু, আহত ৭০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৫ ১৬:৫৭

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের কিয়ানশি শহরে হঠাৎ প্রবল ঝড়ো হাওয়ায় চারটি পর্যটক নৌকা উলটে যাওয়ায় অন্তত ১০ জন নিহত ও ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৪ মে) দক্ষিণ-পশ্চিম চীনের একটি নদীতে এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ৮৪ জন যাত্রী পানিতে পড়ে গেছেন। সোমবার (৫ মে) উদ্ধারকাজ চালানোর পর মৃতের সংখ্যা ১০-এ পৌঁছেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। তিনি সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি অনুরূপ দুর্ঘটনার কথা উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ঘটনাটি ঘটেছে চীনের সপ্তাহব্যাপী মে ডে ছুটির শেষ প্রান্তে, যেটি দেশজুড়ে ভ্রমণের সর্বোচ্চ মৌসুম হিসেবে বিবেচিত। এই সময়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনজে

আহত
চীন
দুর্ঘটনা
নৌকা
মৃত্যু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর