বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

চীন থেকে পাকিস্তানের স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬৮৬ সময় দেখুন


পাকিস্তান তার সর্বশেষ রিমোট সেন্সিং স্যাটেলাইট চীনের সিচুয়ান প্রদেশের শিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র (জিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র – এক্সএসএলসি) থেকে সফলভাবে উৎক্ষেপণ করেছে।

বৃহস্পতিবার (১ আগষ্ট) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এই স্যাটেলাইট উৎক্ষেপণ পরিচালনা করেছে পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন)। চীনের ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন (সিইটিসি) এবং মাইক্রোস্যাট চায়নার সহযোগিতায় এই উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে।

চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার চীন কুয়াইজো ১-এ নামের একটি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি কক্ষপথে প্রেরণ করে। এটি কুয়াইজৌ-১এ রকেটের ২৯তম সফল উৎক্ষেপণ। রকেটটি সফলভাবে পাকিস্তানের রিমোট সেন্সিং স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন স্যাটেলাইটটি পাকিস্তানের উচ্চ রেজোলিউশন ও ২৪ ঘণ্টা পৃথিবী পর্যবেক্ষণের সক্ষমতাকে অনেকগুণ বাড়াবে। এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহায়ক ভূমিকা পালন করবে, যার মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, কৃষি পর্যবেক্ষণ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনা।

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক ডার এই অর্জনের জন্য সুপারকো এবং চীনা অংশীদারদের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এই সফল উৎক্ষেপণ সুপারকো এবং চীনা অংশীদারদের মধ্যে চমৎকার সহযোগিতা ও অটুট প্রতিশ্রুতিরই প্রমাণ।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর