বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীন-রাশিয়াকে যুক্ত করল যে সেতু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৭০ সময় দেখুন
চীন-রাশিয়াকে যুক্ত করল যে সেতু


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়া এবং চীনের সম্পর্ক নতুন এক মাত্রা পেয়েছে। তারই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে একটি সংযোগ সেতু উদ্বোধন করা হয়েছে। রাশিয়ার শহর ব্লাগোভেশ্চেনস্ক এবং চীনের হেইহে শহর দুটিকে যুক্ত করবে এক কিলোমিটার দীর্ঘ ওই সেতু।

উভয় দেশের আশা, এই সেতু দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে। যা ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতেও ভূমিকা রাখবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যকার যোগাযোগব্যবস্থা আরও সহজ করবে।

প্রায় ৩৪২ মিলিয়ন ডলার ব্যয়ে আমুর নদীর ওপর নির্মিত এই সেতুর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। আমুর নদী চীনে হেইলংজিয়াং নামেও পরিচিত।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এই সেতু মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষ করে চীন-রাশিয়া ঘোষিত সীমাহীন বন্ধুত্ব এগিয়ে নিতে এই সেতু সহায়ক ভূমিকা পালন করবে।

এ ব্যাপারে ক্রেমলিনের প্রতিনিধি ইউরি ত্রান্তেভ বলেছেন, বিভক্ত পৃথিবীতে রাশিয়া ও চীনের মধ্যকার ব্লাগোভেশ্চেনস্ক-হেইহে সেতু এক বিশেষ অর্থ বহন করে।

এদিকে চীনের উপপ্রধানমন্ত্রী হু চুনহুয়া সেতুটির উদ্বোধন করতে গিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে সবক্ষেত্রেই কার্যকর সহযোগিতা বৃদ্ধি করতে চায় চীন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর