শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

চেকআপ-এর জন্য হাসপাতালে খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
চেকআপ-এর জন্য হাসপাতালে খালেদা জিয়া


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নিয়মিত চেকআপ-এর অংশ হিসেবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল ৪ টায় এভার কেয়ার হাসাপাতালে পৌঁছান তিনি। তার সঙ্গে আছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মামুন।

বাসা থেকে বের হওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য একটা প্রোগ্রাম থাকায় তিনি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যেতে পারেননি বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

এদিকে খালেদা জিয়ার হাসপাতালে আসার খবর শুনে সেখানে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী-সমর্থক হাজির হয়েছেন। তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে এভার কেয়ার হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ, গত বছর ২৫ মার্চ কারামুক্তির পর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন বেগম খালেদা জিয়া। সেখানে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন। এর পর পোস্ট কোভিড-১৯ জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া। নিয়মিত চেকআপ-এর জন্য আজ আবার হাসপাতালে যাচ্ছেন তিনি।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর