বিশেষ প্রতিনিধি
আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের
ছাত্রদল কর্মী ও দলের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইমামামামুন হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামীম হোসেন এবং মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।
রবিবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তাসিকুল হাসান চৌধুরী তুহিন ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়ভার সংগঠন নেবে না। একই সঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
ছাত্রদল আরও জানায়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে বহিষ্কৃতদের অপকর্মে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।