সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১০১ সময় দেখুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী আহত


জবি করেসপন্ডেন্ট

জবি: রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মানা মুন উর রশিদ (২৪) হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ত্রয়োদশ আবর্তনের শিক্ষার্থী। গতকাল রাতে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

ভুক্তভোগীর সহপাঠী মো. ফয়সাল জানান, রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বাসায় ফেরার সময় হঠাৎ দুইজন ছিনতাইকারী পেছন দিক থেকে মানা মুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের এক শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছে শুনেছি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর আজ সকালে ভুক্তভোগীর সহপাঠীরা এসেছিল। তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর