সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘জকসু নির্বাচনে টাকার খেলায় মেতে উঠেছে বিভিন্ন প্যানেল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ সময় দেখুন
‘জকসু নির্বাচনে টাকার খেলায় মেতে উঠেছে বিভিন্ন প্যানেল’


ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বিভিন্ন প্যানেল টাকার খেলায় লিপ্ত হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল’।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘জকসু নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার বড় ও ধনী কিছু ছাত্রসংগঠন দিনের পর দিন আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নিরব।’

তিনি আরও জানান, গতকাল একটি ছাত্রসংগঠন ২০০ শিক্ষার্থীকে রিসোর্টে নিয়ে প্রোগ্রাম করেছে, আরেকটি সংগঠন শিক্ষার্থীদের স্টার কাবাবে নিয়ে যাচ্ছে। দুটি প্যানেল জকসু নির্বাচনের গুরুত্বকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনেছে।

ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা জকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের মঞ্চ হিসেবে দেখতে চাই না। ডাকসুর নেতারা ডাকসু নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পরে জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নেবে—একইভাবে জকসুতে বিজয়ী হলে তারা অনৈতিক প্রভাব বিস্তার করতে পারে।’

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দুটি ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দেওয়া বন্ধ করে জকসু নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আয়োজন করুন।’

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ, এজিএস প্রার্থী শাহিন মিয়া এবং অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর