শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ সময় দেখুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর

শশী,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ০২ (দুই) বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

প্রক্টর হিসেবে জাহাঙ্গীর হোসেন আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারী) থেকে তার কার্যক্রম শুরু করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর