রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জনগণের কল্যাণে রাজনীতি না করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ২১:৪২

রাজধানীর কলাবাগান এলাকায় দুঃস্থ এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঢাকা: জনগণের কল্যাণে রাজনীতি না করে পরিণতি হবে শেখ হাসিনার মতো— এমনটিই মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর কলাবাগান এলাকায় দুঃস্থ এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল আলম মজনু বলেন, ‘জনগণের ওপর রাজত্ব নয়, জনগণের কল্যাণেই রাজনীতিবিদদের কাজ করতে হবে। না হলে শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে। চব্বিশ আমাদের জন্য একটি উদাহরণ। এই উদাহরণ সকলকে মনে রাখতে হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার একে একে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আজ এই ধ্বংস স্তুপের ওপর দাঁড়িয়ে আমাদেরকে ভবিষ্যৎ আর্ত-সামাজিক ও রাজনৈতিক সংস্কারের কথা ভাবতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা আমাদের এই ধ্বংসস্তুপ থেকে মুক্তির পথ দেখাবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুন, কলাবাগান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
বিএনপি
রফিকুল আলম মজনু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর