রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

জনগণ বিএনপিকে লালকার্ড দিয়েছে: নাছিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
জনগণ বিএনপিকে লালকার্ড দিয়েছে: নাছিম


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে জনগণ বিএনপিকে লালকার্ড দিয়েছে।

তিনি বলেন, বিএনপির বস্তা পঁচা রাজনীতি এদেশের মানুষ পছন্দ নয়। দেশের মানুষের মর্যদাকে ধ্বংস করাই হলো এদের রাজনীতি। এদের হাত থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে।আমাদের রাজনৈতিক সংগ্রাম করতে হবে।এদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা-৮ আসনের ৮ নং ওয়ার্ডের নির্বাচনোত্তর মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, আগামী দিনে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিতে চাই। একটি গোষ্ঠী ৭ জানুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য অনেক চেষ্টা করেছে।বিদেশিদের তাবেদারি করে নির্বাচন বানচালের সব পথে তারা হেঁটেছে। সাধারণ মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করে আনন্দ উল্লাস করেছে। এখন তারা ঘরে বসে ষড়যন্ত্র করছে। তাদের এসব বেআইনি কর্মকাণ্ডই হলো অপরাজনীতি।

তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবে। আমাদের আচার-ব্যবহার যাতে মানুষ ইতিবাচকভাবে নেয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের প্রতি মানুষের ভালোবাসা আরও বৃদ্ধি করতে হবে। আমাদের নেত্রীকে বিশ্ব সভায় আরও ওপরে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে নাছিম বলেন, আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনাদের কষ্টের কারণে গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন। আমি সে অধিবেশনে যোগ দান করব। আমি যেন আপনাদের সব প্রত্যাশা পূরণ করতে পারি তার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কামাল চৌধুরী, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর