সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জনতাই হবে ইশতেহারের সহলেখক: গোলাম পরওয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন
জনতাই হবে ইশতেহারের সহলেখক: গোলাম পরওয়ার


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি জনবান্ধব, বাস্তবসম্মত ও জবাবদিহিমূলক নির্বাচনী ইশতেহার প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জনতার ইশতেহার’ নামে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় আগামী সাত দিনব্যাপী (১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত) দেশবাসীর কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করা হবে ইনশাআল্লাহ।’’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নির্ধারিত ওয়েবসাইট (www.janatarishtehar.org) ও অ্যাপভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ নাগরিকরা জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতিগত মতামত, সমস্যা ও প্রস্তাবনা জমা দিতে পারবেন। লিখিত মতামতের পাশাপাশি অডিও ও ভিডিও মাধ্যমেও মতামত প্রদানের সুযোগ থাকবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে ইশতেহার প্রণয়নে জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ সীমিত। ‘জনতার ইশতেহার’ কর্মসূচির মাধ্যমে সেই ধারা পরিবর্তন করে জনগণকে শুধু ভোটার নয়, বরং ইশতেহারের সহলেখক হিসেবে যুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই কর্মসূচি তিনটি মৌলিক স্তম্ভের ওপর পরিচালিত হবে- প্রথমত, জনগণের সরাসরি অংশগ্রহণ: যেখানে নাগরিকরা অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মতামত উপস্থাপন করবেন। দ্বিতীয়ত, অনলাইন ইশতেহার প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক বিশ্লেষণ, যার মাধ্যমে সংগৃহীত মতামতগুলো শ্রেণিবিন্যাস, মূল্যায়ন ও অগ্রাধিকার নির্ধারণ করে অনলাইনে ইশতেহার প্রকাশ করা হবে।

তৃতীয়ত, ডিজিটাল প্রমিজ ট্র্যাকার: যেখানে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অগ্রগতি ভবিষ্যতে জনসম্মুখে উপস্থাপনের ব্যবস্থা থাকবে। এর আওতায় একটি দ্বি-স্তরীয় ইশতেহার কাঠামো গড়ে তোলা হবে- একটি জাতীয় সমন্বিত ইশতেহার এবং অন্যটি সংসদীয় আসনভিত্তিক বা স্থানীয় ইশতেহার।

তিনি বলেন, সংগৃহীত সব মতামত কাঠামোবদ্ধ ও তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে বিশ্লেষণ করে একটি মেজারেবল, স্পেসিফিক ও টাইম বাউন্ড কাঠামোর ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হবে।

এছাড়া ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য ভবিষ্যতে একটি ওয়েবভিত্তিক ডিজিটাল প্রমিজ ট্র্যাকার চালুর পরিকল্পনার কথা রয়েছে বলে তিনি জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, জামায়াতে ইসলামীর এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহিতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর