সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

জনতা ব্যাংকে চাকরির সুযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ সময় দেখুন
জনতা ব্যাংকে চাকরির সুযোগ


ডেস্ক রিপোর্ট:: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ভুক্ত জনতা ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২০ সাল ভিত্তিক ৩১২টি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোন প্রথম শ্রেণির ডিগ্রির দরকার নেই।

পদের নাম : অফিসার রুরাল ক্রেডিট (আরসি)। পদের সংখ্যা : ৩১২টি। আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যুনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসূমহের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা  : মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২১ থকে ৩২ বছর।

আবেদনের শেষ তারিখ : ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে। তবে ২৬ জানুয়ারি পর্যন্ত ভোরিফাই পেমেন্ট এবং ট্রাকিং পেজ সংগ্রহ করা যাবে।

আবেদন ফি : ২০০ টাকা। ডাচ বাংলা লিমিটেড এর পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এসময় জব আইডি নম্বর প্রদান করতে হবে। জব আইডি নম্বর ১০১৫০।

আবেদন যেভাবে : আবেদন করা যাবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েব সাইট থেকে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা : ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এছাড়াও ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর