স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: জনদৃষ্টি অন্যদিকে ঘুরাতে পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে মন্দিরে মন্দিরে হামলা চালানো হয়েছে। আর এ জন্য মাঠে নামানো হয়েছে এক লাখ প্রশিক্ষিত ‘পেইড পারসন’- এমনটিই অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি জেলায় সংঘটিত বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও চৌমুহনী উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সারাবাংলা/এজেড/এএম