রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জননিরাপত্তা নিশ্চিত করুন: সিপিবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯


ঢাকা: সন্ত্রাসী ও মব সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা। একইসঙ্গে এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় জনগণের ঐক্য গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এসব কথা বলেন।

নেতারা বলেন, ‘জানমালের নিরাপত্তা দিতে না পারার দায় সরকারকেই নিতে হবে। রাত ৩টায় সংবাদ সম্মেলন করে অপ্রয়োজনীয় কথার মারপ্যাঁচে এসব ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না।’

বিবৃতিতে নেতারা আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে এমনকি খোদ রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, ছিনতাই রাহাজানিসহ ধর্ষণের ঘটনা ঘটছে। অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও মানুষ এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। দিন যত যাচ্ছে নানা ধরনের ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন স্থানে নিরাপত্তাহীনতা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এলাকার মানুষ মসজিদের মাইক ব্যবহার করে এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে।’

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

রুহিন হোসেন প্রিন্স
সিপিবি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর