রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জনসভায় বিএনপি নেত্রীকে অকথ্য ভাষায় গালি দিলেন জাতীয় পার্টির মহাসচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৭১ সময় দেখুন
জনসভায় বিএনপি নেত্রীকে অকথ্য ভাষায় গালি দিলেন জাতীয় পার্টির মহাসচিব


কুষ্টিয়া: বিএনপি নেত্রীকে অশ্লীল ভাষায় গালি দিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন।

মঙ্গলবার (২১ অক্টোবর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায় এক জনসভায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেন।

এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন সারাবাংলাকে বলেন, ‘আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনীতির ভাষা হতে পারে না, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি।’

ফরিদা ইয়াসমিন আরও জানান, আমি জেলা বিএনপির কাছে ওই বক্তব্যের ভিডিও পাঠিয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।

এ বিষয়ে আহসান হাবিব লিংকনের মন্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ার রাজনীতিতে এমন প্রকাশ্য কটূক্তি রাজনৈতিক সংস্কৃতির চরম অবক্ষয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর