শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

জবিতে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
জবিতে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল


জবি: শহিদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার আত্মত্যাগের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, ‘শরীফ ওসমান বিন হাদির সংগ্রাম ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়ে গেছেন। হাদি ভাইয়ের সেই সংগ্রামকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা জবিতে ইনকিলাব কালচারাল সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি।’

দোয়া মাহফিলে ইনকিলাব মঞ্চের সদস্যরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একটি অপারেশন শেষে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। পরে ১৯ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom