বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

জবিতে ১০ আগস্ট থেকে সেমিস্টার ফাইনাল, পরীক্ষা হবে সশরীরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
জবিতে ১০ আগস্ট থেকে সেমিস্টার ফাইনাল, পরীক্ষা হবে সশরীরে


জবি করেসপন্ডেন্ট

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে। এজন্য আগামী ১৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে রিভিউ ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও অ্যাসেসমেন্ট শেষ করার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৩ জুন) একাডেমিক কাউন্সিলের এক অনলাইন মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সারাবাংলাকে নিশ্চিত করেন।

এ বিষয়ে অধ্যাপক ইমদাদুল হক বলেন, আজকের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগ অনলাইনে রিভিউ ক্লাস এবং মিড পরীক্ষা নেবে। আর আগস্টের ১০ তারিখে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। এছাড়াও ২৯ জুনের আগে ভর্তি ও পরীক্ষার ফরম ফিলাপ কার্যক্রম শেষ করতে হবে এবং এসব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। আজ (রোববার) সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে সব বিষয় জানানো হবে।

করোনা উপরিস্থির কথা উল্লেখ করে উপচার্য বলেন, পরীক্ষা অনেকটাই করোনার পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করে তাহলে আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকব।’

উল্লেখ্য, দ্রুত আটকে থাকা বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রশাসনকে বিভিন্ন মাধ্যমে জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে আজকে ক্লাস পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর