রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

জবির একমাত্র ছাত্রী হলে প্রথমবারের মতো সরস্বতী পূজা উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
জবির একমাত্র ছাত্রী হলে প্রথমবারের মতো সরস্বতী পূজা উদযাপন

জবি প্রতিনিধি: বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রথমবারের মতো সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে প্রতিমা স্থাপনের মাধ্যমে হলে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কলে থাকা সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
১২ টায় সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড হুমায়ুন কবির চৌধুরী।

সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ধর্মীয় সম্প্রীতি সবচেয়ে বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক নেতা। যিনি বাঙালী মুসলিমদের বাঙালী, বাঙালী হিন্দুদের বাঙালী, বাঙালী খৃষ্টানদের বাঙালী, বাঙালী বৌদ্ধদের বাঙালী বানিয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো একটি ধর্মনিরপক্ষে ও অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়। আমরা চাই, এখানে সকল ধর্মের মানুষ পারস্পারিক সোহার্দ্য সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড দীপিকা রানী সরকারের তত্তাবধানে হলের সকল হাউস টিউটর এর উপস্থিতিতে পূজা অনুষ্ঠিত হয়। সনাতন শিক্ষার্থীদের পাশাপাশি হলে থাকা অন্য ধর্মাবলম্বীরাও পুজার পর আনন্দ আয়োজনে অংশ নেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর