সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

জবির চারুকলা অনুষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১০১ সময় দেখুন
জবির চারুকলা অনুষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শশী, জবি প্রতিনিধি

আজ ১৪ই জানুয়ারি ২০২৪ যাত্রা শুরু করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের অধীনে চারুকলা বিভাগকে গত ১২ই ফেব্রুয়ারি ২০২৩ নতুন অনুষদ হিসেবে অনুমোদন দিয়েছিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), যা নানা জটিলতায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে চলমান হচ্ছিলো না । একই সঙ্গে এ অনুষদের অধীনে নতুন তিনটি বিভাগও চালুর অনুমোদন পেয়েছিলো। বিভাগগুলো হলো ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য।
২০১৮ সাল থেকে চারুকলা বিভাগকে অনুষদ করার দাবিতে সাবেক উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়াসহ দাবি জানিয়ে আসছিলেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে ১০ জন স্থায়ী ও ১০ জন খণ্ডকালীন শিক্ষক রয়েছেন।

চারুকলা বিভাগকে অনুষদ করায় বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষদ হলো সাতটি। পাশাপাশি নতুন তিনটি বিভাগ যুক্ত করায় বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৩৮টি বিভাগ হলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা নবনিযুক্ত ডিন ও অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জনাব মোহা: আলপ্তগীন, ছাপচিত্র বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান ও ভাস্কর্য বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব ইমাম হোসেন।

অনুষদের আনুষ্ঠানিক যাত্রায় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে নবনিযুক্ত ডিন ও অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জনাব মোহা: আলপ্তগীন বলেন, ” আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে দেশে তথা বিশ্বের দরবারে আরো অলঙ্কৃত করে তুলে ধরার চেষ্টা করবো। তিনটি বিভাগকে নিয়ে কাজের নতুন মাত্রায় এগিয়ে যাবো।”

ছাপচিত্র বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান, “আমাদের অনেক প্রচেষ্ঠার ফল এখন হাতে এসেছে। তিনটি বিভাগে ভাগ হওয়ায় এখন আসন সংখ্যাও বাড়বে। শিক্ষার্থীদের শেখানোও সহজ হবে এবং বিভাগে নতুন কর্মসংস্থানও হবে।”

ভাস্কর্য বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব ইমাম হোসেন বলেন,” অনুষদ হওয়ার আগেও আমরা তিনটি ভাগেই পাঠ্যক্রম পরিচালনা করছিলাম। তিনটি বিভাগ আকারে হওয়ায় এখন সার্টিফিকেটে মেজর মাইনর না রেখে বিভাগ এর নাম আসবে। শিক্ষার্থীদের শেখার ও দক্ষতা বাড়ানোও সহজ হবে। আমরাও বিভাগের সুবিধাগুলো পাবো।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর