শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

জবির নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি পদে মনোনীত হলেন শুভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
জবির নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি পদে মনোনীত হলেন শুভ

শশী,জবি প্রতিনিধি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন,জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার কর্মী গড়ার পাঠশালা, এক হাতে কবিতার খাতা আরেক হাতে প্রতিরোধের স্ট্যানগান নিয়ে রাজপথে থাকে যে সংগঠন,সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী এই সংগঠন বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলছে বাংলাদেশ ছাত্রলীগ। জন্মলগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

আমি গর্বিত বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপসহীন হয়ে সকল লড়াই সংগ্রামে রাজপথে রক্ত জবা হয়ে ফুটে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সকল কিছু সফল করার জন্য কাজ করে যাব।
বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে এবং সুপার ইউনিট খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ বদ্ধ পরিকর। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর