শশী, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভরপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.মোঃ আইনুল ইসলাম।
১২ মার্চ (রবিবার) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে উপ পরীক্ষক নিয়ন্ত্রক (সংস্থাপন শাখা) সাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।
এ আদেশ ১৩ মার্চ ২০২৪ থেকে কার্যকর করা হবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাপ্য হবেন।
এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ছাত্রকল্যাণের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
পারিবারিক কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(একবছরের চুক্তিভিত্তিক)প্রকৌশলী মো. ওহিদুজ্জামান পদ থেকে অব্যাহতি নেওয়ায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে ড.মোঃ আইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।