শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

জবি কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ কাদের সভাপতি কামরুল সাধারণ সম্পাদক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
জবি কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ কাদের সভাপতি কামরুল সাধারণ সম্পাদক

আজ (১ ফেব্রুয়ারি, ২০২৪- বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন ২০২৪ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা কেন্দ্র দপ্তরের মোঃ আব্দুল কাদের ১৬১ ভোট পেয়ে সভাপতি এবং আইন বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান ১৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

১২৮ ভোট পেয়ে সহ-সভাপতি পদে পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রী শেখর মন্ডল, ১৫৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম এবং ১৩৬ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মোঃ মাকসুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রচার ও দপ্তর সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে সংগীত বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১৫২ ভোট পেয়ে অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার মৌসুমী আচার্য্য এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৬৭ ভোট পেয়ে মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে ১৩৯ ভোট পেয়ে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম মিয়া, ১৩৬ ভোট পেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ জহুরুল আলম এবং সমান সংখ্যক ১১৭ ভোট পেয়ে পরবর্তিতে লটারির মাধ্যমে এআইএস বিভাগের সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ মোক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন ২০২৪-এর প্রধান নির্বাচন কমিশনার ও প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার মোহাম্মদ জামাল হোসেন।
নির্বাচনে ২৩৫ জন ভোটারের মধ্যে ২৩২ জন কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর