শুক্রবার (২৯ ডিসেম্বর) জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। ঢাকা জজ কোর্ট ও ন্যাশনাল মেডিকেল এর জনসন রোডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
প্রোগ্রাম শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম বলেন-ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান “ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের যে ডাক” দিয়েছেন সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি এবং করছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, অর্জিত গনতন্ত্র ছলে,বলে, গুম,খুনও নির্যাতনের মাধ্যমে সবকিছুই হত্যা করেছে। সাধারণ মানুষ এখন সচেতন। তারা এই প্রহসনের নির্বাচন মানে না।ইতিমধ্যে সকল প্রকার সভা সমাবেশ বন্ধ করে তারা আমাদের সংবিধান লঙ্ঘন করছে। অবৈধ তফসিল বাতিল করে যদি নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি না মানে তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথের উত্তাল আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন-
সহ সভাপতি,জুলকার নাইন,শামিম হোসেন। প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ,
আসিফ আল ইমরান।
সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ
সহ সাংগঠনিক সম্পাদক- নাইমুর রহমান দুর্জয়,ইমন, মাহবুব আলম, ফয়সাল মুরাদ,ইথার,আয়াত
সহ প্রচার সম্পাদক,মেহেদী হাসান
সদস্য,শিহাব,রায়হান,আনোয়ার,তাজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।