শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

জবি শিক্ষার্থী ফয়সালের চন্দ্রপুর গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
জবি শিক্ষার্থী ফয়সালের চন্দ্রপুর গ্রন্থের মোড়ক উন্মোচন

জবি প্রতিনিধি:
আজ ২২ ফেব্রুয়ারি, কলা ভবনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুমে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ কবি মুহম্মদ ফয়সল আকন্দ রচিত ‘চন্দ্রপুর’ গ্রন্থের পাঠ উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। বক্তব্যে তিনি বলেন, “তারিখ মিলিয়ে দেখেছি ‘চন্দ্রপুর’ বইটি তিন মাসে লেখা। দিনে ১৫-২০ টা কবিতাও লেখেছে। এতো লিখেছে তবু কোনো কবিতাকে কোনোভাবে অকবিতা বলতে পারছি না!”
তাছাড়া দীর্ঘ সময় আলোচনায় কবিকে শুভ কামনা জানান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড.মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অন্যান্য শিক্ষকবৃন্দ ।

স্বাগত বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ফয়সাল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি-লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন ও নাহিদ সারোয়ার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে ‘চন্দ্রপুর’ বই থেকে আবৃত্তি করেন কয়েকজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর