শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

জাকসু ভিপির ছাত্রদলে যোগদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৯ সময় দেখুন
জাকসু ভিপির ছাত্রদলে যোগদান


জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জিতুর সঙ্গে হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত আরও বেশ কয়েকজন নেতা ছাত্রদলে যোগদান করেছেন।

ছাত্রদলে যোগ দেওয়া জাকসুর হল সংসদের অন্যান্য নেতারা হলেন- নবাব সলিমুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের রিফাত আহমেদ শাকিল, আ. ফ. ম. কামালউদ্দিন হলের ভিপি জি. এম. এম. রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের অমিত কুমার বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলী আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রহমান, মীর মশাররফ হোসেন হলের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ, শহীদ রফিক-জব্বার হলের জিএস শরিফুল ইসলাম, শহীদ সালাম-বরকত হলের ভিপি মারুফ হোসেন, জিএস মো.মাসুদ রানা মিষ্টু এবং আ. ফ. ম. কামালউদ্দিন হলের এজিএস রিপন মণ্ডল।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে আবদুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। জাকসু নির্বাচনের ২৫টি পদের মধ্যে ২০টিতে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হলেও শীর্ষ পদে জয়লাভ করে আলোচনায় আসেন জিতু।

আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom