বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। তবে এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। পাস হওয়া প্রস্তাবে ইউক্রেনে রুশ আক্রমণের নিন্দা এবং অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘে ১৪১-৭ ভোটে প্রস্তাবটি পাস হয়। ভোট দানে বিরত ছিল বাংলাদেশসহ ৩২টি দেশ। ইউক্রেনে রুশ হামলার বছরপূর্তীতে ১১ প্যারার এ প্রস্তাব উত্থাপিত হয় জাতিসংঘে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, নিকারাগুয়া, মালি ও সিরিয়া।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ

প্রস্তাবে ভোটদানে বিরত থাকে বাংলাদেশ, আলজেরিয়া, এঙ্গোলা, আর্মেনিয়া, বলিভিয়া, বুরুন্ডি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, চীন, কঙ্গো, কিউবা, এল সালভাদর, ইথিওপিয়া, গেবন, গায়ানা, ভারত, ইরান, কাজাখস্তান, কিরিগিস্তান, লাওস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সুদান, তাজিকিস্তান, টঙ্গো, উগান্ডা, উজবেকিস্তান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।

এই প্রস্তাবে ইউক্রেনের আঞ্চলিক সীমানার মধ্যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

প্রস্তাবে বলা হয়, রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে ইউক্রেনের ভূখণ্ড থেকে সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে তার সমস্ত সামরিক বাহিনী প্রত্যাহার এবং শত্রুতা বন্ধ করার আহ্বান জানায় জাতিসংঘ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর যুদ্ধ বন্ধে একাধিক প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এসব প্রস্তাবে বরাবরই ভোটদানে বিরিত থাকছে চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর