শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

জাতীয় নাগরিক পার্টির ১০ জেলা কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ১০টি জেলার জন্য নতুন জেলা সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে এই কমিটিগুলো গঠন করা হয়।

মঙ্গলবার (৩ জুন) জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুনভাবে কমিটি গঠিত জেলাগুলো হলো- ঝালকাঠি, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, বরিশাল, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট ও লালমনিরহাট। এই জেলাগুলোর প্রতিটিতে একটি করে সমন্বয় কমিটি দায়িত্ব পালন করবে এবং দলীয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে।

সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জাতীয় নাগরিক পার্টিকে জনগণের দল হিসেবে প্রতিটি অঞ্চলে সুসংগঠিত করা। স্থানীয় নেতৃত্বের মাধ্যমে আমরা জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই।’

দলীয় সূত্র জানায়, প্রতিটি জেলা সমন্বয় কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা পর্যায়ে সাংগঠনিক কাঠামো গঠন করবে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ, কর্মসূচি বাস্তবায়ন এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom