ঢাকা: জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা গেলে তাতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘অথর্ব নির্বাচন কমিশনের যোগ্যতা যাচাইয়ের জন্য হলেও আগে একটি গণভোট করা যেতেই পারে। এই সুযোগটা কাজে লাগানো যেতে পারে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীতে ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, ‘এই গণভোট নিয়ে বিএনপি ও জামায়াত যুদ্ধ করছে। জামায়াত পিআর নাম নিয়ে সংস্কারের কথা বলছে, কিন্তু তাদের আমি বলতে চাই—আপনারা আগে সংস্কার কী সেটা শিখে আসুন।’
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিস্তারিত আসছে….