শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগী ধরার দালাল গ্রেপ্তার কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪০ বাকৃবির ১০ আবাসিক হলে নতুন প্রভোস্ট Joe Root scripts history, becomes first player to achieve this feat | Cricket News Top Ent News Aug 20: Dhanush To Enter Politics?; Govinda’s Manager Reacts To Sunita Ahuja Withdrawing Divorce Plea | Bollywood News ৫ সেপ্টেম্বরের লংমার্চ ঘিরে জামায়াতের প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই প্রার্থী নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিতে ভোটাররা

জাতীয় মৎস্য পদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৯ সময় দেখুন
জাতীয় মৎস্য পদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার


বাকৃবি: মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ড. মো. রফিকুল ইসলাম সরদার।

বুধবার (১৯ আগস্ট) রাতে তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেন ।

মো. রফিকুল ইসলাম সরদার ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদফতরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের হাতে ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ ও সনদপত্র তুলে দেন।

অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বলেন, আমার গবেষণার ক্ষেত্র হলো মাছের স্পার্ম সংরক্ষণ, যাকে ক্রায়োপ্রিজারভেশন বলা হয়। এই প্রযুক্তির মাধ্যমে মাছের স্পার্ম সংরক্ষণ করে পরবর্তীতে মাছের ডিম নিষিক্ত করে পোনা উৎপাদন করা হয়। এরপর সেই পোনা বড় করে গুণগত মানসম্পন্ন ব্রুড বা মা-মাছ তৈরি করছি।

গবাদিপশুর ক্ষেত্রে যেমন উন্নত জাতের প্রজননের জন্য সংরক্ষিত স্পার্ম ব্যবহার করা হয়, একইভাবে মাছের ক্ষেত্রেও এই প্রযুক্তি প্রয়োগ করে উন্নতমানের মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এর মাধ্যমে ভালো মানের ব্রুড মাছ তৈরি করা এবং ভবিষ্যতে মাছের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।

তিনি জানান, আমার এই গবেষণাকাজের প্রয়োগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন চাষি, উদ্যোক্তা, খামারি ও গবেষককে স্বর্ণপদক দেওয়া হয়। এর মধ্যে গবেষক ক্যাটাগরিতে আমিও একজন হিসেবে এই স্বর্ণপদক পেয়েছি। এই স্বীকৃতি আমার গবেষণাকাজকে আরও উৎসাহিত করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom