শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় সরকার গঠনের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
জাতীয় সরকার গঠনের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য রাজপথে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা এ কথা বলেন। গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক হারুন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ বিজন দাস প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য রাজপথে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।

নেতারা আরও বলেন, স্বাধীনতার পর গত ৫০ বছরে ক্ষমতাসীনরা ইচ্ছাকৃত উদাসীনতায় বিবর্ণ হয়ে গেছে। গণতন্ত্রের টুঁটি চেপে ধরে একচেটিয়াভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। সময় এসেছে রাষ্ট্রীয় সম্পদ লুটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

বক্তারা আরও বলেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রমান্বয়ে বাড়ছে সরকার। অসাধু ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

একইসঙ্গে কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের সার, বীজ, কীটনাশক ও ডিজেলসহ সকল কৃষি উপকরণ ন্যায্যমূল্যে দেওয়ার দাবি করেন নেতারা। শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করারও দাবি করেন তারা।

সারাবাংলা/এএইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর