শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত কোন্দলে জর্জরিত এবং বিএনপি নেতৃত্বহীনতা ও কোন্দলের কারণে দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে আনুষ্ঠানিক সভায় গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ ও বিএনপি’র সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে অনেক বেশি সফল ছিল জাতীয় পার্টি। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি কখনই আপস করবে না’।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ’।

স্থানীয় সরকার নির্বাচনে তার দল অংশ নেবে বলেও জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। এসব নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হতেই মাঠে লড়বে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে, তাদের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’।

নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পার্টি ও দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের কাউন্সিল করে দলীয় কর্মকাণ্ডে গতি আনার নির্দেশনা দেন তিনি।

সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তার বক্তব্যতে বলেন, ‘দেশের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় পার্টির সরকারের বিকল্প নেই। মানুষের ভালোবাসা নিয়ে আমরা এরশাদের নতুন বাংলাদেশ গড়ব। একমাত্র জাতীয় পার্টিই পারবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে’।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর