শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জাতীয় প্রেস ক্লাবে জীবন সদস্য হলেন ৬ সাংবাদিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
জাতীয় প্রেস ক্লাবে জীবন সদস্য হলেন ৬ সাংবাদিক


সারাবাংলা ডেস্ক

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় ছয়জন জ্যেষ্ঠ সাংবাদিককে অনারারি জীবন সদস্যপদ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্লাবের প্রয়াত দুইজন সাবেক সভাপতি বরেন্য সাংবাদিক হাসান শাহরিয়ার ও রিয়াজউদ্দিন আহমেদকে মরণোত্তর অনারারি সদস্যপদে সম্মানীত করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা শুক্রবার (৩১ ডিসেম্বর) ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এতে সভাপতিত্বে করেন।

সভায় গঠনতন্ত্রের ২ অনুচ্ছেদ মোতাবেক সাংবাদিকতা পেশায় অসাধারন ভূমিকার জন্য ৬ জন খ্যাতিমান সাংবাদিক ব্যক্তিত্ব ও ক্লাবের স্থায়ী সদস্যকে অনারারি জীবন সদস্য পদ প্রদান করা হয়। তারা হলেন সাবেক সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন ও এ এস এম হাবিবুল্লাহ, বর্ষীয়ান সাংবাদিক আমান উল্লাহ, প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কৃষ্ণ রায়।

অতিরিক্ত সাধারণ সভায় সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী নিজ নিজ রিপোর্ট উপস্থাপন করেন। যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ২০২০ সালের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনা করেন সাইফুল আলম, মনজুরুল আহসান বুলবুল, শওকত মাহমুদ, মো. ওমর ফারুক, আজিজুল ইসলাম ভূঁইয়া, কামরুল ইসলাম চৌধুরী, তরুণ তপন চক্রবর্তী, সৈয়দ শাহনেওয়াজ করিম, এ কে এম মহসীন, শাহীন উল ইসলাম চৌধুরী প্রমুখ।

সভায় সর্বসম্মতভাবে ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স ৩১ তলার পরিবর্তে ২১ তলা নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়।

সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

অতিরিক্ত সাধারণ সভায় প্রেস ক্লাবের সামনে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের নাম ‘জাতীয় প্রেস ক্লাব স্টেশন’ রাখার জোর দাবি জানান সদস্যরা।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর