আন্তর্জাতিক ডেস্ক
জাপানে ১৮ বছরের কম বয়সীদের ১ লাখ ইয়েন (৮৮০ ডলার) হারে নগদ প্রণোদনা দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে সরকার। অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের আওতায় এ অর্থ বিতরণ করা হবে।
কয়েকশ বিলিয়ন ডলারের প্যাকেজটি গত মাসের সাধারণ নির্বাচন প্রচারণার সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট অংশীদার – কোমেইটোর করা প্রতিশ্রুতির মধ্যে একটি। ২০২২ সালের বসন্তের মধ্যে গ্রাহকদের হাতে এ অর্থ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনের আগে কোমেইটোর প্রতিশ্রুতিতে বলা হয়, ১৮ বছরের কম বয়সীদের বাবা মায়ের আয়ের বাইরেও খরচের জন্য অর্থ থাকা উচিত। তবে এ প্রণোদনা থেকে বিত্তশালী পরিবারের সন্তানদের বাদ দেওয়ার চিন্তা করছে সরকার। এছাড়া দরিদ্র পরিবারের সন্তানদের ১ লাখ ইয়েনের অতিরিক্ত আরও ৫০ হাজার ইয়েন দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
সারাবাংলা/আইই