রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘জাপার মতো পোষা রাজনৈতিক দল হতে আসেনি এনসিপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন
‘জাপার মতো পোষা রাজনৈতিক দল হতে আসেনি এনসিপি’


নরসিংদী: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকব, নয়তো শক্তিশালী বিরোধীদল হিসেবে থাকব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, এখানে এনসিপি আবশ্যক বলে উল্লেখ করেন তিনি।

সারজিস আলম বলেন, ’২৪ এর অভ্যুত্থন পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেগুলো আমাদের প্রাত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। একবছরে যতটুটু হওয়ার কথা ছিল ততটুকুও হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে ৫৪ বছরের ক্ষত একবছরে সারিয়ে তোলা সম্ভব নয়। কারণ, এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামদকারিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান আছে।’

তিনি আরও বলেন, ‘সুযোগ পেলে সবাই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। আমাদের ধীরে ধীরে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, লড়াইয়ে মধ্য দিয়ে এর ভেতর থেকে বেরিয়ে আসতে হবে।’

জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা অ্যালায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ারসহ জেলার নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর