শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

জাবিতে ‘বঙ্গবন্ধু’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ সময় দেখুন
জাবিতে ‘বঙ্গবন্ধু’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত দুইদিন ব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিস লিগ্যাসি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ১২ ডিসেম্বর, রবিবার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান,এমপি।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার ও প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক আতিউর রহমান, জাবি উপ উপাচার্য (শিক্ষা) নূরুল আলম, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসিম বানু প্রমুখ।

অনুষ্ঠানে অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস-উল-আলমকে বন্ধুবন্ধু কর্নারের প্রবক্তা হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট যৌথভাবে এ আয়োজন করে। অনলাইন ও সশরীরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে শতাধিক গবেষণা প্রবন্ধ পাঠ করা হয়। জার্মানি, সুইডেন, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদেরা সম্মেলনে অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর